আইডিআরএর নতুন চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০২২ ০৮:৩২ পূর্বাহ্ন

আইডিআরএর নতুন চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা আইডিআরএর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারের সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারী। আইডিআরএর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার আগে সর্বশেষ তিনি সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছিলেন। বুধবার ( ১৫ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জয়নুল বারীর নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।
 

এর আগে মঙ্গলবার আইডিআরএর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন এম মোশাররফ হোসেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র জমা দেন। আজ বুধবার মোশাররফ হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করে এবং তাঁর স্থলে জয়নুল বারীকে নিয়োগ দিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করে।


জানা গেছে, আইডিআরএর সদ্য বিদায়ী চেয়ারম্যান এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে আছে। সরকারি একাধিক সংস্থার তদন্তেও তাঁর বিরুদ্ধে উত্থাপিত আর্থিক দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ অবস্থায় এম মোশাররফ হোসেন পদত্যাগে বাধ্য হন বলে একাধিক সূত্রে জানিয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জয়নুল বারীকে আগামী তিন বছরের জন্য আইডিআরএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগ দেওয়ার তারিখ থেকে তাঁর এ নিয়োগ কার্যকর হবে।




সাতদিনের সেরা খবর

অর্থ-বাণিজ্য - এর আরো খবর

দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

১৬ জুন, ২০২২ ০৮:৩২ পূর্বাহ্ন

এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

১৬ জুন, ২০২২ ০৮:৩২ পূর্বাহ্ন