শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • এজেন্ট ব্যাংকিং ওনার্স এসোসিয়েশনের বিশেষ সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ জুন, ২০২২ ১০:১৪ অপরাহ্ন

    এজেন্ট ব্যাংকিং ওনার্স এসোসিয়েশনের বিশেষ সভা অনুষ্ঠিত

    বাংলাদেশ এজেন্ট ব্যাংকিং ওর্নাস এসোসিয়েশনের বিশেষ সভা আজ বৃহস্পতিবার (১৬ জুন) রাজধানীর পুরানা পল্টনের ইকোনমিক রির্পোটার ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফা ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব এজেড এম শামসুল আলম। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সিনিয়র  সহ-সভাপতি শাহাদাত হোসেন মুন্সী,  সেক্রেটারি সুলতান মাহমুদ মুরাদ হোসেন, চট্টগ্রামের ফরিদুল আলম বিরামপুরের রফিকুল ইসলাম, ভৈরবের সামিউজ্জামান, বান্দরবানের লিটন কান্তি সহ সারা দেশের এজেন্ট ব্যাংক মালিকরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং বিষয়ে এক বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ড.এম এম আবদুল হাই।

    অনুষ্ঠানে বক্তারা বলেন যে উদ্দেশ্য নিয়ে তারা গত ৭-৮ বছর আগে সারা দেশে তৃণমুল পর্যায়ে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেছিলেন তা ভেস্তে যাচ্ছে। কারণ বাংলাদেশ ব্যাংক তাদেরকে এজেন্ট ব্যাংকিং লাইসেন্স দিলেও বাণিজ্যিক ব্যাংক গুলো তাদেরকে সেভাবে সহায়তা করছে না। এক একটি এজেন্ট ব্যাংক ব্রান্স বা শাখা ৫-৭ লক্ষ টাকা বিনিয়োগ করেও মাস শেষে তাদের কোন আয় থাকছে না।  প্রতি মাসে তারা ভর্তুকি দিয়ে চলছেন। বাণিজ্যিক ব্যাংক কমিশন থেকেও কমিশন কেটে নিচ্ছে। তারা কর্মচারীদের বেতন দিতে পারছেন না। এই অবস্থায় তারা তৃণমূল পর্যায়ে কার্যক্রম চালু রাখতে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী সহ বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের সহায়তা কামনা করেছেন।   

    তারা বক্তারা বলেন এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে এবং সিস্টেমে সমগ্র বাংলাদেশে ৩০ লক্ষাধিক লোকের কর্ম সংস্থান সম্ভব। কিন্তু অনেক ব্যাংকের তুচ্ছ-তাচ্ছিল্যেও কারণে অনেক এজেন্ট আজ লোকসান বহনের ভারে দিশেহারা। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে ও নিয়ন্ত্রণে বাংলাদেশের বিভিন্ন শক্তিশালী তফসীলি ব্যাংকগুলো এজেন্ট ব্যাংকিংএ মফস্বলের আমানতের অনুকূলে ১০ শতাংশও ঋণ দিচ্ছেনা, কোন কোন ব্যাংক মোটেও ঋণ না দিয়ে এজেন্টদেরকে লোকসান করাচ্ছে। অথচ এজেন্ট ব্যাংকিংএ বিগত আট বছরে দুই কোটির অধিক গ্রাহক তৈরী হয়েছে। বিংশ শতাব্দীর শেষ ভাগে ব্রাজিলসহ বিশ্বেও কয়েকটি দেশে এজেন্ট ব্যাংকিং সেবা চালু হয়। আর বাংলাদেশে সেবাটি আনুষ্ঠানিকভাবে চালু হয় ২০১৪ সালে। এখন ২৪টি ব্যাংক এই সেবা দিচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর