শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সিলেট ওসমানি বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্থগিত

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ জুন, ২০২২ ০৬:২৩ পূর্বাহ্ন

    সিলেট ওসমানি বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্থগিত

    সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বন্যার পানি প্রবেশ করায় আগামী ২০ জুন রাত ১২টা পর্যন্ত বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা স্থগিত করা হয়েছে।

    সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি বলেন, ‘বন্যার পানি ইতোমধ্যেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের (শোল্ডারে) কাছাকাছি চলে এসেছে। পানি ক্রমাগত বাড়ছে। যে কোনো সময় রানওয়ে প্লাবিত হতে পারে। এ কারণে ফ্লাইট ওঠানামা স্থগিত রাখা হয়েছে।

    এদিকে, সিলেটে বন্যা পরিস্থিতির  অবনতি হওয়ায় উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আজ শুক্রবার দুপুর থেকে তারা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। নৌবাহিনীর সহযোগিতাও চাওয়া হয়েছে।

    এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। তিনি জানিয়েছেন, পাশাপাশি নৌবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। আজকের মধ্যেই তারাও কাজ শুরু করতে পারেন।

    বৃষ্টি অব্যাহত থাকায় ক্রমাগত পানি বেড়ে প্লাবিত হয়েছে সিলেট নগর, ২০টি উপজেলা ও দুইটি পৌরসভা। এতে পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত ২৫ লাখ মানুষ।

    এদিকে, সিলেটে বৃষ্টি অব্যাহত রয়েছে। নদনদী ও হাওরের পানি হু হু করে বাড়ছে। সুরমার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২৪ ঘণ্টায় এক থেকে দেড় ফুট করে পানি বেড়েছে।

    সিলেট সিটি করপোরেশনের অর্ধেক এলাকা প্লাবিত হয়েছে। পানি বাড়া অব্যাহত থাকায় পুরো শহর প্লাবিত হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২০ জুন পর্যন্ত সিলেটে বৃষ্টি অব্যাহত থাকবে। এ কারণে পানি কমার সম্ভাবনা নেই।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর