হেফাজত মহাসচিব জিহাদী লাইফ সাপোর্টে

জাগো কণ্ঠ ডেস্ক

২৮ নভেম্বর, ২০২১ ০৯:৩৫ পূর্বাহ্ন

হেফাজত মহাসচিব জিহাদী লাইফ সাপোর্টে
হাসপাতালে হেফাজত মহাসচিব

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম আল্লামা নুরুল ইসলাম জিহাদীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

আজ রোববার তার ছেলে মাওলানা রাশেদ বিন নূর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ আল্লামা নুরুল ইসলামকে দেখবেন ডা. লুৎফুর রহমান। তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

এর আগে গতকাল শনিবার তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার ছেলে মাওলানা রাশেদ বিন নূর জানিয়েছিলেন, ‘অতিমাত্রায় পেরেশানি ও লাগাতার ব্যস্ততার কারণে বিশ্রামের অভাব হঠাৎ স্ট্রোক করেন বাবা। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তারের তত্ত্বাবধায়নে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন’।

নুরুল ইসলাম জিহাদী

গতকাল শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ওলামা-মাশায়েখ সম্মেলনে বক্তব্য দেন হেফাজত মহাসচিব। সেই সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও অতিথি হিসেবে যোগ দেন।
 




জাতীয় - এর আরো খবর

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

২৮ নভেম্বর, ২০২১ ০৯:৩৫ পূর্বাহ্ন