শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ঢাজা জেলা প্রশাসক শহীদুল ইসলাম

    নিজস্ব প্রতিবেদক

    ২১ জুন, ২০২২ ০৮:১৩ অপরাহ্ন

    বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ঢাজা জেলা প্রশাসক শহীদুল ইসলাম

    শুদ্ধাচার চর্চার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অসামান্য অবদান রাখায় বিভাগীয় পর্যায়ে ২-৯ গ্রেডভুক্ত কর্মকর্তাদের মধ্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা মোঃ শহীদুল ইসলাম শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় "শুদ্ধাচার পুরস্কার-২০২১-২০২২" এ ভূষিত করা হয়েছে।

    তার এই সাফল্যের জন্য গত ২০ জুন ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান স্বাক্ষরিত সম্মাননা সনদ প্রদান করা হয়।

    এর আগেও ২০২০ সালে তিনি টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে ঢাকা বিভাগে শ্রেষ্ঠ হয়েছিলেন। ঢাকা বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত কমিটি ঢাকা বিভাগের অন্তর্গত জেলা সমূহের জেলা প্রশাসকগণের “প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান” যাচাই-বাছাই করে ও মৌখিক পরীক্ষা গ্রহণ করে। ঢাকা বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত ওই কমিটি যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষার মাধ্যমে টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামকে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত করেন।

    ঢাকার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের এই কৃতিত্বে সংশ্লিষ্টর দপ্তর সহ বিভিন্ন মহল থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

    ২১ তম বিসিএসের কর্মকর্তা শহীদুল ইসলাম ২০২০ সালের ৮ জুলাই বর্তমান কর্মস্থলে যোগদান করেন।

     




    সাতদিনের সেরা খবর

    সাফল্য - এর আরো খবর