শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ত্রাণ বিতরণে বুধবার সিলেট যাচ্ছেন চরমোনাই পীর

    নিজস্ব প্রতিবেদক

    ২১ জুন, ২০২২ ০৮:১৮ অপরাহ্ন

    ত্রাণ বিতরণে বুধবার সিলেট যাচ্ছেন চরমোনাই পীর

    সিলেট, সুনামগঞ্জসহ সারাদেশে ভয়াবহ বন্যার কবল থেকে মুক্তির জন্য গণদোয়ায় শরীক হতে (২২ জুন) বুধবার সকালে সিলেট যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। আমীরের সফর উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে।

    আমীরের সফরকে ফলপ্রসূ করার লক্ষে সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় এক বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বিশেষ অতিথি ছিলেন সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতী দেলওয়ার হোসেন সাকী।

    গত কয়েকদিন যাবৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর “দূর্যোগ সহায়তা ও ত্রাণ বিতরণ টিম” বন্যার্তদের মাঝে ব্যাপক ত্রাণ বিতরণ করছে। সিলেট ও সুনামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে স্বেচ্ছাসেবক টিম ছড়িয়ে পড়ে এবং অসহায়দের মাঝে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। গতকাল সোমবার সারাদিন যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের নেতৃত্বে একটি টিম সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং রাতে বৈঠকে মিলিত হয়।

    পীর সাহেব চরমোনাই সুনামগঞ্জ ও সিলেটের হরিপুর এলাকায় পৃথক পৃথক দুটি দোয়া মাহফিলে




    রাজনীতি - এর আরো খবর