শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পরকিয়া বাঁধা দেয়ায় শিশু খুনের মামলায় একজনের যাবজ্জীবন

    পিরোজপুর প্রতিনিধি

    ২২ জুন, ২০২২ ০৮:৩৯ পূর্বাহ্ন

    পরকিয়া বাঁধা দেয়ায় শিশু খুনের মামলায় একজনের যাবজ্জীবন

    পিরোজপুরে পরকিয়ার প্রেমের  বাঁধা দেয়ায়    মো. মইনুল (১১) নামের এক শিশুকে  হত্যার দায়ে  শওকত আলী খান (৫২) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড   দিয়েছেন আদালত।

    মঙ্গলবার (২১ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নুরুল ইসলাম দন্ডপ্রাপ্ত শওকত আলীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

    এ সময় আদালত তাকে আরো ১০ হাজার টাকা জরিমানা ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত শওকত আলী খান পিরোজপুর সদর উপজেলার ভোরা গ্রামের মৃত আশ্রাব আলী খানের ছেলে।
    আদালত ও দায়ের হওয়া এজাহার সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার পোরগোলা গ্রামের সৌদি আরব প্রবাসী রফিকুল ইসলাম এর প্রথম স্ত্রী মমতাজ বেগম এর সাথে পিরোজপুর সদর উপজেলার ভোরা গ্রামের আসামী শওকত আলী খান এর দেড় থেকে দুই বছর ধরে পরকীয়া সম্পর্ক ছিল। তাদের এই পরকীয়া সম্পর্কের কথা মমতাজ বেগমের ছেলে মো. মইনুল জানতে পেরে শওকত আলী খানকে প্রকাশ্যে ও গোপনে তার মায়ের সাথে মেলামেশা করতে নিষেধ করে।

     ২০০৩ সালের ২৩ মার্চ মইনুল তার মাকে জানায় সে তার নানা বাড়ি ভৈরমপুর যাবে কিন্তু মইনুল তা না করে তার নিজ বাড়ি পিরোজপুর সদর উপজেলার পোরগোলা গ্রামে যায়। ওই দিন রাতে কোন এক সময় শওকত আলী খান মইনুল কে শ্বাসরোধ করে খুন করে পোরগোলা গ্রামের বাধ মারার চরে ফেলে রাখে।

    পুলিশ লাশ উদ্ধার করলে মইনুল এর দাদী রোকেয়া খাতুন বাদী হয়ে ২০০৩ সালের ২৭ মার্চ পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পিরোজপুর সদর থানার পুলিশ পরিদর্শক মো হাবিবুর রহমান মামলার তদন্ত শেষে ২০০৬ সালের ২৮ মে আসামি শওকত আলী খানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

    সরকার পক্ষের সহকারী সরকারি আইনজীবী (এপিপি) জহিরুল ইসলাম বলেন, ১৬ জন সাক্ষীর সাক্ষ প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা দিয়েছেন। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২২ জুন, ২০২২ ০৮:৩৯ পূর্বাহ্ন