শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    পিরোজপুর প্রতিনিধি

    ২৩ জুন, ২০২২ ০৬:০৮ অপরাহ্ন

    পিরোজপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    আজ বৃহস্পতিবার (২৩ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে টগড়া মোড় থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের মো. মাহামুদ হাওলাদারের ছেলে মো. রাব্বি হাওলাদার ও মো. ছালাম সরদারের ছেলে শহিদুল সরদার।

    ২ কেজি গাঁজাসহ আটক করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় আটক দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠিয়েছে পুলিশ।

    ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, ২ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর