শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে অস্ত্র মামলায় ১৭ বছর কারাদন্ড

    পিরোজপুর প্রতিনিধি

    ২৩ জুন, ২০২২ ০৬:২৬ অপরাহ্ন

    পিরোজপুরে অস্ত্র মামলায় ১৭ বছর কারাদন্ড

    পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় শহিদুল ইসলাম (৫২) নামের এক ডাকাতকে অস্ত্র মামলায় ১৭ বছর কারাদন্ড দিয়েছে অতিরিক্ত  দায়রা জজ এস এম নূরুল ইসলাম এর আদালত। বৃহস্পতিবার (২৩জুন) বিচারক এ রায় প্রদান করেন। এ সময় দন্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম পলাতক ছিলো। সে উপজেলার গৌরিপুর গ্রামের আবদুস সোবাহানের ছেলে।

    আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ আগস্ট পুলিশ হেফাজতে থাকা অবস্থায় শহিদুল ইসলাম জানায় তার কাছে একটি পাইকগান আছে। এরপর পুলিশ শহিদুল ইসলামের বাড়ির রান্নাঘর থেকে পাইপগান ও দুটি গুলি উদ্ধার করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শহিদুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা করেন। এরপর ভান্ডারিয়া থানার এসআই ফেরদৌস হোসেন আসামি শহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

    সরকার পক্ষের আইনজীবী (এপিপি) মো. জহুরুল ইসলাম বলেন, শহিদুল ইসলাম আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। তাঁর অনুপস্থিতে রায় ঘোষণা করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর