শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মালয়েশিয়ার বিপক্ষে গোল উৎসব বাংলাদেশের নারী ফুটবল দলের

    খেলাধুলা ডেস্ক

    ২৪ জুন, ২০২২ ০৮:৫৫ পূর্বাহ্ন

    মালয়েশিয়ার বিপক্ষে গোল উৎসব বাংলাদেশের নারী ফুটবল দলের

    ফিফা টায়ার-১ এর দুই ম্যাচ সিরিজের প্রথম প্রীতি ম্যাচে সফরকারী মালয়েশিয়ার বিপক্ষে গোল উৎসব করেছে স্বাগতিক বাংলাদেশের নারী ফুটবল দল। বৃহস্পতিবার রাজধানীর কমলাপুরস্থ বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে র‌্যাংকিংয়ে  বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে  মালয়েশিয়াকে ৬-০ গোলে হারিয়েছে তারা। আঁখি খাতুন করেছেন জোড়া গোল। বাকী গোল গুলো করেছেন যথাক্রমে সাবিনা, স্বপ্না, মনিকা ও কৃষ্ণা।
    ম্যাচের ৯ম মিনিটেই গোল উৎসব শুরু করে মাঠের একচেটিয়া নিয়ন্ত্রন গ্রহন করা বাংলাদেশ। প্রথম গোল করে স্বাগতিক দলকে এগিয়ে দেন আখিঁ। মারিয়া মান্ডার কর্নারের বল টোকা দিয়ে সফরকারীদের জালে জড়িয়ে দেন তিনি।

    ২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুন করে স্বাগতিকরা। স্বপ্নার ক্রসের বল জালে জড়িয়ে বাংলাদেশকে দ্বিগুন ব্যবধানে পৌঁছে দেন অধিনায়ক সাবিনা খাতুন। ৩০তম মিনিটে ফের গোল করে বাংলাদেশকে ৩-০ গোলে এগিয়ে দেন আখিঁ খাতুন। বাঁ প্রান্ত থেকে সাবিনার যোগান থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি আদায় করেন তিনি। বিরতিতে যাবার আগমুহুর্তে ৪৫তম মিনিটে সিরাত জাহান স্বপ্না গোল করলে ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
    বিরতি থেকে ফেরার পরও গোলের ধারা বজায় রাখে বাংলাদেশ। ৬৭ মিনিটে বাংলাদেশের হয়ে ৫ম গোল করেন মনিকা চাকমা। ৭৪ তম মিনিটে বাংলাদেশের হয়ে ৬ষ্ঠ ও শেষ গোলটি করেন কৃষ্ণা রানি সরকার। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুন রোববার।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ২৪ জুন, ২০২২ ০৮:৫৫ পূর্বাহ্ন