শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর চালু

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ জুন, ২০২২ ০৯:০২ পূর্বাহ্ন

     সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর চালু

    বন্যার পানি নেমে যাওয়ায় ৬ দিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। বৃহস্পতিবার ভোর থেকে এই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সচল হয়। এতথ্য নিশ্চিত করেন বিমানবন্দরের ষ্টেশন ম্যানেজার মো. হাফিজ আহমদ।

    তিনি জানান, বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলছে। কোনো সমস্যা নেই। বিমানবন্দর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সিলেট ওসমানী বিমানবন্দর থেকে সিলেট-লন্ডন রুটে দু’টি ফ্লাইট আসা-যাওয়া করেছে। এছাড়া একটি ফ্লাইট ম্যানচেস্টারের উদ্দেশ্য সিলেট ত্যাগ করেছে। এছাড়া সিলেট-ঢাকা রুটে সন্ধ্যা পর্যন্ত একাধিক ফ্লাইটও আসা যাওয়া করেছে। এখন থেকে নিয়মিত সকল ফ্লাইট চলবে বলে বিমানবন্দর সুত্র জানায়।

    এর আগে বন্যায় রানওয়েতে পানি ওঠায় গত ১৭ জুন বন্দরের ফ্লাইট কার্যক্রম তিন দিনের জন্য বন্ধের ঘোষণা করে কর্তৃপক্ষ। ৩ দিন পর গত ২০ জুন ওসমানী বিমানবন্দর পরির্দশনে আসেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর