শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পদ্মা সেতুতে প্রথম ১৫ ঘণ্টায় আয় দেড় কোটি টাকা

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ জুন, ২০২২ ১২:২৪ পূর্বাহ্ন

     পদ্মা সেতুতে প্রথম ১৫ ঘণ্টায় আয় দেড় কোটি টাকা

    স্বপ্নের পদ্মা সেতুতে যান চলাচলের প্রথম দিন রোববার (২৬ জুন) সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত আয় হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৫২ হাজার ৪০০ টাকা (প্রায় দেড় কোটি টাকা)। প্রথম ১৫ ঘণ্টায় মোট পারাপার হয়েছে ৩৮ হাজার ৭৮৫টি যানবাহন।

    পদ্মা সেতুর নির্বাহী প্রকোশলী সৈয়দ রজব আলী জানান, সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮ ঘণ্টায় দুই পাড়ে ১৫ হাজার ২০০টি যানবাহন পারাপার হয়েছে। এতে ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকা টোল আদায় হয়। এরমধ্যে জাজিরা প্রান্তে ৩৫ লাখ ২৯ হাজার ৫০০ টাকা এবং মাওয়া প্রান্তে ৪৬ লাখ ৮৯ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়। সকাল ৬টা থেকে মাওয়া থেকে ৮ হাজার ৪৩৮টি গাড়ি পার হয়েছে এবং জাজিরা প্রান্তে পার হয় ৬ হাজার ৭৬২টি গাড়ি।


    তিনি আরও জানান, এরপর দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত পরবর্তী ৭ ঘণ্টায় মাওয়া থেকে ১৩ হাজার ২০৬টি গাড়ি পার হয়েছে। এতে আয় হয়েছে ৪১ লাখ ৬৪ হাজার টাকা। এ সময়ের মধ্যে জাজিরা প্রান্ত থেকে পার হয়েছে ১০ হাজার ৩৭৯টি গাড়ি। এতে আয় হয়েছে ২৪ লাখ ৬৯ হাজার ৩৫০ টাকা।

    এর আগে শনিবার (২৫ জুন) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। রোববার ভোর ৬টা থেকে যানবাহনের জন্য পদ্মা সেতু খুলে দেয়া হয়।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর