শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পদ্মা সেতুর উদ্বোধনী জনসভায় অংশ নিয়ে ফেরার পথে

    ট্রলারডুবিতে নিখোঁজ চরফ্যাশন ছাত্রলীগ নেতা তামিমের এখনও খোঁজ মেলেনি

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ জুন, ২০২২ ১০:৩৩ পূর্বাহ্ন

    ট্রলারডুবিতে নিখোঁজ চরফ্যাশন ছাত্রলীগ নেতা তামিমের এখনও খোঁজ মেলেনি

    পদ্মা সেতুর উদ্বোধনী জনসভায় অংশ নিয়ে ফেরার পথে ট্রলারডুবিতে নিখোঁজ ভোলার চরফ্যাশন উপজেলার ছাত্রলীগ নেতা আল আফসার তামিমের (২৫) এখনও খোঁজ মিলেনি।

    একমাত্র ছেলেকে হারিয়ে বাড়িতে বাবা-মা আত্নীয় আহাজারি কোনভাবেই থাকছেনা। ঘটনার ২দিন অতিবাহিত হলেও  প্রিয় সন্তানের কোন খোঁজ খবর নেই।
    তামিমের বাড়িতে র্সবত্র শোকের পরিবেশ বিরাজ করছে।আদরের সন্তানের জন্য কাঁদতে কাঁদতে মায়ের চোখের পানি শুকিয়ে গেছে।বাবা মজির উদ্দিন হাউমাউ করে চিৎকার করে আর আহাজরি করছে। অবসবপ্রাপ্ত শিক্ষক বাবা মজির উদ্দিনের একটাই মিনতি অন্ততঃআমার ছেলেকে জীবিত না পেলেও লাশটা যেন পাই। তার লাশটা পেলে চির বিদায়বেলায়  কপালে যেন একটা চুমু দিতে পারি।

    উল্লেখ্য, শনিবার মাদারীপুর কাঠালবাড়ি জাজিয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী জনসভা শেষে ট্রলারযোগে মাওয়া যাওয়ার পথে উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে নিখোঁজ হয়। তামিম বাংলাদেশ ছাত্রলীগ চরফ্যাশন সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ন সম্পাদক।চরফ্যাশন বেতুয়া লঞ্চঘাট থেকে আওয়ামীলীগের বহরে  গিয়ে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্টানে অংশগ্রহন শেষে মাওয়া যাওয়ার পথে ট্রলারডুবিতে নিখোঁজ হয়।

    এ ব্যাপারে  ২৫ জুন নবগঠিত পদ্মা সেতু (উত্তর)থানায় তামিমের মামাতো ভাই মিজানুর রহমান একটি সাধারণ ডায়েরী  করেছে।(ডায়েরী নং১০৫)

    ছাত্রলীগ নেতা তামিম নিখোজের ঘটনায় ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সার্বিক খোঁজখবর নিচ্ছেন। শোকাহত পরিবার বর্গের প্রতি  তিনি গভীর  সমবেদনা জ্ঞাপন করেছেন।

    আওয়ামীলীগের পক্ষ থেকে  অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র রবিবার তামিমের বাড়িতে গিয়ে তার শোকাহত বাবা-মাকে সাথে  সান্তনা দেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৭ জুন, ২০২২ ১০:৩৩ পূর্বাহ্ন