শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরের ইন্দুরকানীতে যুবকের লাশ উদ্ধার

    পিরোজপুর প্রতিনিধি

    ২৭ জুন, ২০২২ ১১:৪৯ অপরাহ্ন

    পিরোজপুরের ইন্দুরকানীতে যুবকের লাশ উদ্ধার

    পিরোজপুরের ইন্দুরকানীতে ইমরান খলিফা (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে বাড়ির পেছনে একটি কড়ই গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

    ইমরান উপজেলার পাড়েরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের আবদুল কুদ্দুস খলিফার ছেলে।
    কুদ্দুস খলিফা জানান, গতকাল রোববার বিকেলে ইমরান বাড়ি থেকে মোটরসাইকেলে ঘুরতে যায়। তারপরে রাতে আর বাড়ি ফিরে আসেনি। সকালে বাড়ির পেছনে কড়ই গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই ছেলেকে। আব্দুল কুদ্দুস খলিফা আরো জানান ইমরান মোবাইল ফোনে এক মেয়ের সঙ্গে কথা বলত। এই মেয়ের সঙ্গে মোবাইল ফোনে মাঝে মাঝে ঝগড়া হতো। এ ঘটনায় সে আত্মহত্যা করতে পারে।

    স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল বাশার বলেন, ইমরানের সঙ্গে মোবাইল ফোনে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল।
    মেয়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করতে পারে।

    ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, ওই তরুণের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর