শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভোটকেন্দ্রে সংঘর্ষে প্রাণ গেল বিজি সদস্যের

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৯ নভেম্বর, ২০২১ ০৯:১০ পূর্বাহ্ন

    ভোটকেন্দ্রে সংঘর্ষে প্রাণ গেল বিজি সদস্যের
    ভোটকেন্দ্রে সংঘর্ষ

    তৃতীয় দফার ভোটের দিন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. রুবেল (৩৫) নামের একজন বিজিবি সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।  

    নীলফামারী জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মেহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    রোববার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কিশোরগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে ভোটগ্রহণ হয়।  

    এর মধ্যে গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরামপুর মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু পরাজিত সাধারণ সদস্যের প্রার্থী এবং তার কর্মী-সমর্থকরা ফলাফল পুনরায় গণনার দাবি জানায়।  

    এই ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক-কর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। হামলাকারীরা প্রিজাইডিং, পোলিং ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবরুদ্ধ করে দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রে হামলা চালায়।  রাত ৯টা পর্যন্ত দফায় দফায় এ হামলায় মো. রুবেল নামের বিজিবি সদস্য ঘটনাস্থলে নিহত হন।  এ সংঘর্ষের পর ওই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৯ নভেম্বর, ২০২১ ০৯:১০ পূর্বাহ্ন