শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধাকে ঘর তুলতে বাঁধা ও হয়রানির অভিযোগ

    পিরোজপুর প্রতিনিধি

    ২৮ জুন, ২০২২ ১১:২০ অপরাহ্ন

    মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধাকে ঘর তুলতে বাঁধা ও হয়রানির অভিযোগ

    পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি বীর মুক্তিযোদ্ধা পরিবারকে ঘর তুলতে বাঁধা ও বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিকার চেয়ে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।


    লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন বলেন, তিনি ২০০৯ ও ২০১০ সালে মিরুখালী বাজারের দক্ষিণ পাশে নাপিতখালী মৌজায় গণেশ চন্দ্র হাওলাদার, তোফাজ্জেল হাওলাদার ও মুজাহার হাওলাদারের কাছ থেকে ১.৬১ একর  জমি সাব-কবলা মূলে ক্রয় করে ভোগ দখল করে আসছেন। ওই জমিতে তার ছেলের জন্য সম্প্রতি বসত ঘর তুলতে গেলে একই এলাকার রমনী বেপারীর ছেলে শুভ বেপারী ও তার লোকজন ঘর তুলতে বাঁধা দেয় । এছাড়া তাঁর প্রায় লক্ষাধিক টাকার গাছ জোর পূর্বক কেঁটে নিয়ে যায়। এ বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা করা হয়েছে। মোয়াজ্জেম হোসেন আরো বলেন, তিনি উপজেলার মিরুখালী ইউনিয়নের দুই বারের নির্বাচিত ৫নং ওয়ার্ডের সদস্য। তার প্রতিদ্বন্ধি রাজনৈতিক  প্রতিপক্ষরা বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করে আসছে। তিনি ন্যায় বিচারের জন্য প্রশাসনের পদক্ষেপ হস্তক্ষেপ কামনা করেন।

    সংবাদ সম্মেলনে সমাজ সেবক মোঃ মজিবর রহমান ফরাজী, দলিল লেখক জমাদ্দার সিদ্দিক ও বীর মুক্তিযোদ্ধার ছোট ছেলে মোঃ নুরুল হুদা আলীম প্রমুখ উপস্থিত ছিলেন।

    এ ব্যাপারে অভিযুক্ত শুভ বেপারীর মুঠোফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করেও তিনি কল রিসিভ করেননি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর