শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ জুন, ২০২২ ১১:৪৯ পূর্বাহ্ন

    আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

    অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ২০২২-২৩ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) স্বাক্ষরিত হয়েছে।

    মঙ্গলবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সভা কক্ষে অনুষ্ঠিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এর সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষ স্বাক্ষর করেন।

    এসময় অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবদুল্যাহ হারুন পাশা, যুগ্ম সচিব ও মন্ত্রণালয়ের এপিএ সমন্বয়কারী রুকসানা হাসিন, উপসচিব মাকছুমা আকতার বানু, সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস, এফসিএমএ, এফসিএ,সহ মন্ত্রণালয় ও বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এসময় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা আইডিআরএর চেয়ারম্যান ও সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারী প্রথমবারের মত এপিএ চুক্তিতে স্বাক্ষর করেন।

    ব্যাংক পর্যায়ে প্রথমে নিয়ন্ত্রণকারী অফিসের সাথে শাখাসমূহের এবং পরবর্তী ধাপে নিয়ন্ত্রনকারী অফিসের সাথে জেনারেল ম্যানেজার’স অফিস প্রধানদের এবং তার ধারাবাহিকতায় জেনারেল ম্যানেজার’স অফিস প্রধানদের সাথে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টররা এবং সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ এর আপা চুক্তি স্বাক্ষরিত।

    সর্বশেষ ধাপে সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর এর সাথে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এর মধ্যে আজ এ চুক্তি স্বাক্ষরিত হয়।।

    উল্লেখ্য,এপিএ সার্বিক মূল্যায়নে ২০২০-২১ অর্থ বছরে সোনালী ব্যাংক লিমিটেড অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর