শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ভোলার চরফ্যাশন পৌরসভায় ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা

    ভোলা প্রতিনিধি

    ২৯ জুন, ২০২২ ০৫:০৭ অপরাহ্ন

    ভোলার চরফ্যাশন পৌরসভায় ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা

    নতুন কোনো করারোপ ছাড়াই চরফ্যাশন পৌরসভায় ৭৭ কোটি ১৪ লাখ ৯ হাজার ৯৬৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে পৌর ভবনের হলরুমে ২০২২-২০২৩ অর্থ বছরের এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. মোরশেদ। এটি বর্তমান পরিষদের দ্বিতীয় বাজেট।

    বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১৩ কোটি ৭২ লাখ ৭ হাজার ৮৮০ টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৬৩ কোটি ৪২ লাখ ২ হাজার ৮৮ টাকা। নতুন অর্থ বছরের জন্য ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ২৮ লাখ ৯৫ হাজার টাকা। বাজেটে উদ্ধৃত রাখা হয়েছে ৬ কোটি ৮৫ লাখ ১৪ হাজার ৯৬৮ টাকা।

    বাজেট বক্তৃতায় পৌর মেয়র মোঃ মোরশেদ বলেন, আমরা ২০২২-২০২৩ অর্থবছরে একটি উন্নয়ন ও জনবান্ধব বাজেট পেশ করতে সক্ষম হয়েছি। ১৯.৭৫ বর্গ কি.মি. আয়তনের পৌরসভায় ৬০ হাজারের অধিক মানুষের বসবাস। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় আমাদের পৌরসভায় যথেষ্ট উন্নয়ন হয়েছে। এরপরেও বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতার সাথে তাল মিলিয়ে উক্ত পৌরসভাকে এগিয়ে নেবার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন পৌর মেয়র মো. মোরশেদ মিয়া।

    এসময় অন্যান্যদের মধ্যে পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামিম হাসান, পৌর নিবার্হী কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ রাসেদ ইকবাল, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, সাংবাদিক, শিক্ষক সহ রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর