শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সংসদে অর্থ বিল ২০২২ পাস

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ জুন, ২০২২ ১০:০২ অপরাহ্ন

     সংসদে অর্থ বিল ২০২২ পাস

    জাতীয় সংসদে বুধবার (২৯ জুন) কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল ২০২২ পাস করা হয়েছে। অর্থমন্ত্রী  আ হ ম মুস্তফা কামাল বিলটি পাসের প্রস্তাব করেন।
    বিলে ২০২২ সালের ১ জুলাই থেকে শুরু অর্থ বছরের জন্য আর্থিক বিধান, বিদ্যমান কতিপয় আইন সংশোধনসহ কর প্রস্তাবসমূহ অনুমোদন করা হয়েছে।

    বিল পাসের প্রক্রিয়ায় সরকারি দলের শহীদুজ্জামান সরকার, অসীম কুমার উকিল,  হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম, মশিউর রহমান রাঙা, শামীম হায়দার পাটোয়ারী, রওশন আরা মান্নান, বিএনপির হারুনুর রশীদ, রুমীন ফারহানা এবং গণফোরামের মোকাব্বির খান বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে বিলের সংশোধনী তালিকার  ২ক ও ২খ এর  ১৭টি সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়। বাকী প্রস্তাবগুলো কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর