শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

    পিরোজপুর প্রতিনিধি

    ২৯ জুন, ২০২২ ১১:১২ অপরাহ্ন

    ৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

    পিরোজপুরের কাউখালীতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২৯ জুন) সকালে তাদের কাউখালী লঞ্চঘাট থেকে গ্রেফতার করা হয়।

    কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

    গ্রেফতাররা হলেন— উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আবুল হোসেনের ছেলে মো. রুবেল হোসেন (৪৪) ও জেলার ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের ছালাম সদরদারের ছেলে মো. ইলিয়াস সরদার (৩৫)।ওসি মো. বনি আমীন জানান, ওই দুই মাদক কারবারি চাঁদপুর থেকে আসা কাউখালীগামী মানিক-১ লঞ্চে করে ওই মাদক নিয়ে আসছিলেন। সকালে লঞ্চ থেকে নামলে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করলে ৪টি পৃথক প্যাকেটে ৫ কেজি গাঁজা পাওয়া যায়। গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর