শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে বেড়িবাঁধ প্রকল্পে জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

    মো: নুর উদ্দিন শেখ, পিরোজপুর প্রতিনিধি

    ৩০ জুন, ২০২২ ১০:২০ অপরাহ্ন

    পিরোজপুরে বেড়িবাঁধ প্রকল্পে জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

    পিরোজপুরের মঠবাড়িয়া-ভান্ডারিয়া বেড়িবাঁধ প্রকল্পের আওতায় জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো: হুমায়ুন কবির, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক।

    এসময় ভান্ডারিয়া উপজেলার তেলীখালী, ধাওয়া, হরিণপালা, চরখালী, নদমূলা এবং মঠবাড়িয়া উপজেলার বড়শৌলা, ধানীসাফা এলাকার ৫৬ টি পরিবারের মধ্যে চেক বিতরণ করা হয়।

    এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন প্রকল্পে জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্তদের মাঝে স্বল্প সময়ে কোন রকম ভোগান্তি ছাড়াই চেক বিতরণ করা হয়েছে। কোন রকম হয়রানি এবং ভোগান্তি ছাড়াই স্বল্প সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর