শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলা প্রশাসনের মত বিনিময় সভা

    পিরোজপুর প্রতিনিধি

    ৩০ জুন, ২০২২ ১১:২৪ অপরাহ্ন

    পিরোজপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলা প্রশাসনের মত বিনিময় সভা

    পিরোজপুরে পবিত্র ঊদুল আজহা উপলক্ষে মত বিনিময় সভা করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের আয়োজনে সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, ইমাম, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গদের সাথে মত বিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, জেলা গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক আব্দুল কাদের, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব।

    মত বিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারী বিভিন্ন দপ্তরকে তাদের কাজের বিষয়ে অবহিত করে। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে পবিত্র ঈদুল আজহার নামায ও পশুর হাটে যাওয়ার জন্য নির্দেশ দেন এবং স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বলেন। পৌরসভা কর্তৃক কোরবানির পশুর হাট, পশু জবাই এবং পশুর বর্জ নির্ধারিত স্থানে ফেলার নির্দেশ দেন। এছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কে সর্তর্ক থাকতে বলেন। এছাড়াও বাসে ও লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনে নজরদারী এবং যাত্রী ওঠানামার স্থানে জেলা পুলিশ কে নজরদারী করতে বলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর