শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর বৈদ্যুতিক তার চুরি, আটক ৫

    পিরোজপুর প্রতিনিধি

    ৬ জুলাই, ২০২২ ০৮:১৪ পূর্বাহ্ন

    অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর বৈদ্যুতিক তার চুরি, আটক ৫

    অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর বৈদ্যুতিক তার চুরি, আটক ৫পিরোজপুরে উদ্বোধনের অপেক্ষায় থাকা অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর বৈদ্যুতিক লাইনের তামার তার চুরি হয়ে গেছে। চুরি হওয়া বিদ্যুতের তারসহ মঙ্গলবার (৫ জুলাই) ভোরে ভান্ডারিয়া ও কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে।

    আটককৃতরা হলেন- ভান্ডারিয়া উপজেলার তারাবুনিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে কবির হোসেন (৪২), কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের জাকির আকনের ছেলে তরিকুল ইসলাম (২০), একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে কাউছার হোসেন (২২), একই গ্রামের হোসেন গাজীর ছেলে ওহিদুল গাজী (২৫) ও ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের জলিল হাওলাদারের ছেলে বেলায়েত হাওলাদার (৩০)।

    স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ৯৯৮ মিটার দৈর্ঘ্য ও ১৩ দশমিক ৪০ মিটার প্রস্থের এই সেতুতে ৯টি স্প্যান ও ১০টি পিলার রয়েছে। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৮৮৯ কোটি টাকা। এর মধ্যে ৬৫৪ কোটি টাকা দিয়েছে চীন। বাকি ২৪৪ কোটি টাকার সংস্থান করছে বাংলাদেশ সরকার। ৪২৯ মিটার ভায়াডাক্টসহ ডাবল লেনের সেতুর দৈর্ঘ্য ১৪২৭ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার।

    পিরোজপুরে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাউখালী প্রান্ত থেকে কয়েকদিন আগে ল্যাম্প পোস্টের নিচের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের মাটির ওপরের ঢাকনা খুলে মূল্যবান তামার তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।

    কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বণি আমিন জানান, কয়েকদিন আগে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর তার চুরির ঘটনা ঘটে। পরে পুলিশ তদন্ত করে আজ ভান্ডারিয়া ও কাউখালী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    প্রসঙ্গত, পিরোজপুরের  কচা নদীর ওপর নির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু চলতি জুলাই মাসেই উদ্বোধনের কথা রয়েছে। পিরোজপুরের কচা নদীর বেকুটিয়ায় ফেরি বিলুপ্ত হলে দক্ষিণাঞ্চলে অন্য কোনো গুরুত্বপূর্ণ ফেরি সার্ভিস থাকবে না। ফলে সরাসরি সড়ক যোগাযোগ গড়ে উঠবে বরিশাল বিভাগের পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনাসহ খুলনা বিভাগের খুলনা ও বাগেরহাটসহ মোট ১৬টি জেলার।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৬ জুলাই, ২০২২ ০৮:১৪ পূর্বাহ্ন