শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সন্ত্রাসী হামলায় আহত পিরোজপুরের আইনজীবী সহকারী তাজউদ্দীন আর নেই

    পিরোজপুর প্রতিনিধি

    ৮ জুলাই, ২০২২ ০৯:৪৪ অপরাহ্ন

    সন্ত্রাসী হামলায় আহত পিরোজপুরের আইনজীবী সহকারী তাজউদ্দীন আর নেই

    পিরোজপুরে সন্ত্রাসী হামলায় আহত আইনজীবী সহকারী তাজউদ্দীন আর নেই। ৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে খুলনায় সিটি হাসপাতালে তিনি মারা যান। তাজউদ্দীন পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকার শেখ শহিদুল ইসলাম এর ছেলে।

     শুক্রবার বিকালে কদমতলা জর্জ হাইস্কুল মাঠে হাজারো এলাকাবাসীর উপস্থিতিতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    এর আগে গত সোমবার (৪ জুলাই) সকাল আনুমানিক ০৯টার দিকে  পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজ সংলগ্ন অটো স্টান্ড  এলাকায় সন্ত্রাসীরা তাজউদ্দীনকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার  আশংকা জনক  হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি হাসপাতারে রেফার্ড করে।

    এদিকে ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও  আসামীরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জানাজায় অংশগ্রহণকারী নিকট আত্মীয় সহ স্থানীয় গণ্যমান্য সহ অনেকেই।

     নিহতের শশুর মোঃ সামসুল হাওলাদার বলেন, ৪ দিন পেরিয়ে গেলেও কোন আসামী এখনও গ্রেফতার হয়নি। এতে আমরা শংকিত। এ ব্যাপরে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আ জা ম মাসুদুজ্জান বলেন, আমরা গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা করছি। দ্রুত গ্রেফতার করতে পারব বলে আশা করছি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৮ জুলাই, ২০২২ ০৯:৪৪ অপরাহ্ন