শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মোটরযান রেজিস্ট্রেশনের বায়োমেট্রিক বিআরটিএ‘র যে কোন অফিসে

    নিজস্ব প্রতিবেদক

    ৪ নভেম্বর, ২০২১ ০৬:৩৮ পূর্বাহ্ন

    মোটরযান রেজিস্ট্রেশনের বায়োমেট্রিক বিআরটিএ‘র যে কোন অফিসে

    বিআরটিএ’র যে কোনো অফিসে বায়োমেট্রিক করা যাবে

    বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যে সার্কেল অফিস থেকে মোটরযান রেজিস্ট্রেশন করা হয়েছে সেই সার্কেল অফিসের পাশাপাশি এখন থেকে যে কোনো সার্কেল অফিস (মেট্রো ও জেলা) থেকে মোটরযান মালিক ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের বায়োমেট্রিক (ছবি, আঙ্গুলের ছাপ, স্বাক্ষর) প্রদান করতে পারবেন।

    সেবা প্রক্রিয়া সহজীকরণে ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে এই সুযোগ দিয়ে নির্দেশনা জারি করা হয়েছে বলে বিআরটিএ’র কর্মকর্তারা জানিয়েছেন।


    গত শুক্রবার (২৯ অক্টোবর) বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, বিআরটিএ'র যে সার্কেল অফিস থেকে মোটরযানের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয় সে সার্কেল অফিসে এসে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ডিআরসি) প্রস্তুতের জন্য মোটরযান মালিকের (ব্যক্তিগত মোটরযানের) বায়োমেট্রিক (ছবি, আঙ্গুলের ছাপ, স্বাক্ষর) প্রদান করতে হয়।

    ‘সেবা প্রক্রিয়া সহজিকরণের অংশ হিসেবে, বিআরটিএ'র যে সার্কেল অফিস থেকে মোটরযান রেজিস্ট্রেশন করা হয়েছে সেই সার্কেল অফিসের পাশাপাশি এখন থেকে বিআরটিএ'র যেকোনো সার্কেল অফিস (মেট্রো ও জেলা) থেকে মোটরযান মালিক তাঁর ইচ্ছা অনুযায়ী ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের বায়োমেট্রিক (ছবি, আঙ্গুলের ছাপ, স্বাক্ষর) প্রদান করতে পারবেন। ’

    উদাহরণস্বরূপ, মোটরযান মালিক বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেল, মিরপুর-১৩, ঢাকা অফিস থেকে তার মোটরযানটি রেজিস্ট্রেশন করেছেন। ইতোপূর্বে, উক্ত মোটরযান মালিককে বাধ্যতামূলকভাবে বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেল, মিরপুর-১৩ অফিসে এসে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক (ছবি, আঙ্গুলের ছাপ, স্বাক্ষর) প্রদান করতে হতো।  

    ‘বর্তমানে মোটরযান মালিক ইচ্ছা করলে তার সুবিধা অনুযায়ী বিআরটিএ'র অন্য যেকোনো সার্কেল অফিস (মেট্রো ও জেলা) থেকে মোটরযানের ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক (ছবি, আঙ্গুলের ছাপ, স্বাক্ষর) প্রদান করতে পারবেন। ’




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর