এরশাদের প্রতিকৃতিতে নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই, ২০২২ ০১:৫৪ অপরাহ্ন

এরশাদের প্রতিকৃতিতে নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৩য় মৃত্যু বার্ষিকী আজ। ২০১৯ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যু বার্ষিকীতে আজ সকাল ৮ টায় ৬৬, কাকরাইল জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত প্রতিকৃতিতে পার্টির মহাসচিব এড. মুজিবুল হক চুন্নু এমপির নেতৃত্বে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি- সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য-সাহিদুর রহমান টেপা, বাবু সুনিল শুভরায়, চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক- জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব- ফখরুল আহসান শাহজাদা, মোঃ বেলাল হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য- জহিরুল ইসলাম মিন্টু, গোলাম মোস্তফা, আহাদ ইউ চৌধুরী শাহিন, মোঃ হেলাল উদ্দিন (ময়মনসিংহ), আজহারুল ইসলাম সরকার, এম এ সোবহান, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, হাফেজ ক্বারী ইছারুহুল্লাহ আসিফ, ডা. মোঃ আব্দুল্লাহ আল ফাত্তাহ, কেন্দ্রীয় নেতা- মনিরুজ্জামান টিটু, শেখ সারোয়ার, লোকমান ভূইঁয়া রাজু, জায়েদুল ইসলাম জাহিদ সহ মহানগর, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীবৃন্দ।

এসময় জাতীয় পার্টির শ্রদ্ধা নিবেদনের পরে প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর প্রতিকৃতিতে একে একে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন-জাতীয় যুব সংহতি, জাতীয় কৃষক পার্টি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, জাতীয় মৎস্যজীবী পার্টি, জাতীয় হকার্স পার্টি এবং ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি।

শ্রদ্ধা নিবেদন শেষে পল্লীবন্ধু এরশাদ এর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। 




রাজনীতি - এর আরো খবর

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

১৪ জুলাই, ২০২২ ০১:৫৪ অপরাহ্ন