বঙ্গবন্ধুর সমাধিতে বিচারপতি মুজিবুর রহমান মিয়ার শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২২ ০৯:৪১ অপরাহ্ন

বঙ্গবন্ধুর সমাধিতে বিচারপতি মুজিবুর রহমান মিয়ার শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া।

শুক্রবার দুপুর ১২ টার দিকে তিনি পরিবারের সদস্যদের সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান।

পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-সহ ১৯৭৫’র ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন।

এরপর, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শণ বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইকবাল হোসেন-সহ বিচারপতির পরিবারের সদস্যবৃন্দ ও সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৫ জুলাই, ২০২২ ০৯:৪১ অপরাহ্ন