শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত গভর্নরের শ্রদ্ধা

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ জুলাই, ২০২২ ১০:২৫ অপরাহ্ন

     বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত গভর্নরের শ্রদ্ধা

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আবদুর রউফ তালুকদার।

    তিনি শুক্রবার বেলা সাড়ে ১১ টায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি সেখানে কিছুক্ষণ নিরবে দাড়িয়ে থাকেন। এরপর তিনি পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। এ সময় তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনায় প্রার্থনা করেন।

    পরে তিনি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের রেস্ট হাউসে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
    এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, ইডি সিরাজুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ওয়ালিদ হোসেন, উপ-সচিব মো: হেলাল উদ্দিন, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, গভর্নরের একান্ত সচিব মো: জয়নুল আবেদীন বশির, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (প্রটোকল) মো: রফিকুল ইসলাম, উপ-পরিচালক মো: মাসুদুর রহমান, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, সোনালী ব্যাংকের জিএম মো: আব্দুল কুদ্দুস, খোকন চন্দ্র বিশ^াস, ডিজিএম (ইনচার্জ) এস.এম ওবায়দুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল মামুন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  মো: ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পদস্থ  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ১৫ জুলাই, ২০২২ ১০:২৫ অপরাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ১৫ জুলাই, ২০২২ ১০:২৫ অপরাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ১৫ জুলাই, ২০২২ ১০:২৫ অপরাহ্ন