ডলারের দাম ফের ১০০ ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২২ ০৮:১৮ পূর্বাহ্ন

ডলারের দাম ফের ১০০ ছাড়িয়েছে

খোলাবাজার বা কার্ব মার্কেটে ডলারের দর আবার ১০০ টাকা ছাড়িয়েছে। এই বাজার থেকে এক ডলার কিনতে  রোববার দুপুরে ১০০ টাকা ২০ পয়সা থেকে ১০০ টাকা ৩০ পয়সা লেগেছে। এর আগে গত ১৭ মে খোলাবাজারে ১০০ টাকা ছাড়িয়েছিল বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের দর। ১০৪ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। দুই-তিন দিন ১০০ টাকার উপরে বিক্রি হওয়ার পর অবশ্য কমে আসে। গত দুই মাস ৯৭ থেকে ৯৯ টাকার মধ্যে লেনদেন হয়। ব্যবসায়ীরা জানিয়েছেন, খোলাবাজারে ডলারের তীব্র সংকট দেখা দিয়েছে। সে কারণেই ডলারের দাম ফের ১০০ টাকার উপরে উঠেছে।

এক ব্যবসায়ী বলেন, ‘আমরা ডলার পাচ্ছি না। রোববার আমি এক ডলারও কিনতে পারিনি। আগে কিছু ডলার কেনা ছিল, সেগুলোই বিক্রি করেছি রোববার।’ খোলাবাজারের পাশাপাশি ব্যাংকেও ডলারের দর বাড়ছে। গত এক বছরে আন্তঃব্যাংকে প্রতি ডলারে ৯ টাকা ১৫ পয়সা দর বেড়ে এখন ৯৩ টাকা ৯৫ পয়সায় বিক্রি হচ্ছে। আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সে দর ১০০ টাকা ছুঁই ছুঁই করছে। ব্যাংকগুলো নগদ ডলারও বেশি দামে বিক্রি করছে। রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংক রোববার ৯৬ টাকা ৫০ পয়সায় নগদ ডলার বিক্রি করেছে। বেসরকারি ইস্টার্ন ব্যাংক বিক্রি করেছে ৯৮ টাকায়। প্রাইম ব্যাংক বিক্রি করেছে ৯৭ টাকা দরে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত দেড় মাসের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ৫ শতাংশের বেশি। আর এক বছরের ব্যবধানে কমেছে ১০ দশমিক ৮০ শতাংশ।

 




অর্থ-বাণিজ্য - এর আরো খবর

দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

১৮ জুলাই, ২০২২ ০৮:১৮ পূর্বাহ্ন

এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

১৮ জুলাই, ২০২২ ০৮:১৮ পূর্বাহ্ন