সম্প্রতি গত কয়েকদিন আগে ‘শান্তি মলম ১০ টাকা’ নামের একটি ধারাবাহিকে অভিনয়কালে শুটিং সেটে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বাংলা ছোট পর্দার বেশ জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। আর এরই জের ধরে ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসা নিতে যান তিনি। সেখানে এন এইচ নারায়ণা হেলথে নানা পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন। এসব পরীক্ষার রিপোর্ট ভালো এসেছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানিয়েছেন সিদ্দিক।
নিজের শারীরিক অবস্থা খবর জানিয়ে সিদ্দিক লিখেন, ‘আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম। গতকাল এনজিওপ্লাস্টি করা হয়েছে। সব রিপোর্ট ভালো এসেছে। আমি এখন সুস্থ ও মানসিকভাবে শক্ত আছি। যারা আমাকে ভালোবাসেন তারা আমার জন্য দোয়া করবেন। শিগগির সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসছি।’