শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইউএনও'র সংবাদ মম্মেলন

    তাড়াইলে আরও ১৯ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

    আসাদুজ্জামান মবিন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

    ১৯ জুলাই, ২০২২ ১০:২৯ অপরাহ্ন

    তাড়াইলে আরও ১৯ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

    কিশোরগঞ্জের তাড়াইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে গৃহহীনদের মাঝে জমিসহ ঘর প্রদানের কার্যক্রম সম্পর্কে অবহিতকরন উপলক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    মঙ্গরবার (১৯জুলাই) বিকাল ৩ টায় তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন।
    এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনোনীতা দাস, উপজেলা প্রকৌশলী জোবায়ের হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল মোতালেব প্রমুখ।

    সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন জানান , আশ্রয়ন- ২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে ১৯ টি ঘর ভূমিসহ গৃহহীনদের মাঝে আগামী ২১ জুলাই হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারা দেশব্যাপী এ ঘর হস্তান্তর কার্যক্রম শুভ উদ্ধোধন করবেন।  

    তিনি আরও বলেন, প্রতি শতক ভূমির মূল্য ধরা হয়েছে আনুমানিক ২ লক্ষ টাকা ও গৃহ নির্মান বাবদ ২লক্ষ ৫৯ হাজার ৫শত টাকা। এই হিসেবে প্রত্যেক পরিবারের অনুকূলে আনুমানিক ৬লক্ষ ৫৯হাজার ৫শত টাকা ব্যয় ধরা হয়েছে। এ নিয়ে অত্র উপজেলায় মোট ১শত ৭৬টি পরিবার সরকারের এই সুবিধা ভোগ করছে। এ প্রক্রিয়া চলমান আছে।খাসজমি প্রাপ্তি সাপেক্ষে প্রকল্প বৃদ্ধি করা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর