শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিজয়ের মাসে রূপালী ব্যাংকের মাসব্যাপী কর্মসূচি

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১ ডিসেম্বর, ২০২১ ১১:০১ অপরাহ্ন

    বিজয়ের মাসে রূপালী ব্যাংকের মাসব্যাপী কর্মসূচি
    রূপালী ব্যাংকের কর্মসুচি

    মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয়ের মাসকে স্মরণীয় করে রাখতে রূপালী ব্যাংক মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজ বুধবার ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ বিজয়ের মাস উদযাপনের সূচনা অনুষ্ঠানটি উদ্বোধন করেন। 

    মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বিজয়ের ব্যাজ ধারণ করা হয়। এ সময় রূপালী ব্যাংক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের শিল্পীরা দেশাত্ববোধক গান পরিবেশন করেন।

    অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর ও মো. শওকত আলী খান উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের জিএম পারসুমা আলম, গোলাম মরতুজা, ইয়াছমিন বেগম, কাজী আবদুর রহমান ও ফয়েজ আলম, রূপালী ব্যাংক সিবিএ’র কার্যকরী সভাপতি মো. রিপন মৃধা, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, এক্সিকিউটিভ ফোরামের সভাপতি মো. সাখাওয়াত হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. সুজাত আলী জাকারিয়া ও সাধারণ সম্পাদক মো. আল্লামা ইকবাল রানা ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি মিয়া জাকারিয়া টিটোসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর