শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার দাফন সম্পন্ন

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ জুলাই, ২০২২ ০৮:০২ পূর্বাহ্ন

     ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার দাফন সম্পন্ন

    বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার দাফন সম্পন্ন করা হয়েছে।
    সোমবার বিকেলে তৃতীয় নামাজে জানাজা শেষে গাইবান্ধার সাঘাটা উপজেলার গুটিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। এরআগে বিকেল ৩টা ২০ মিনিটে ভরতখালী উচ্চ বিদ্যালয়ের মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। জানাজা পরিচালনা করেন মরহুমের ভাগ্নে হাফেজ রোকনুজ্জামান স্বপন। এর আগে ঢাকা থেকে তার মরদেহ হেলিকপ্টারে উপজেলার ভেলাকোপা বিলের (শুকনো জলাশয়) হেলেঞ্চা এলাকা থেকে তার মরদেহ স্কুল মাঠে আনা হলে সর্বস্তরের মানুষ তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

    জানাজার আগে প্রয়াত ফজলে রাব্বী মিয়ার ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন আওয়ামী লীগের  প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান এমপি, ইঞ্জিনিয়ার মনোয়ার  হোসেন  চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (জিএস) আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি ফরহাদ আবদুল্লাহ হারুন বাবলু, সাঘাটা  উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আরেফিন ।

    অনুষ্ঠান পরিচালনা করেন প্রয়াত ফজলে রাব্বীর জামাতা বিচারপতি খোরশেদ আলম ডেপুটি স্পিকারের ছোট ভাই অধ্যক্ষ ফরহাদ রাব্বি মরহুমের পক্ষে সবার কাছে দোয়া কামনা করেন। এসময় জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনিও পর্দার আড়ালে উপস্থিত ছিলেন।
    দাফনের আগে জেলা ম্যাজিস্ট্রেট অলিউর রহমান ও পুলিশ সুপার তৌহিদুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের একটি কন্টিনজেন্ট দল তাকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর মরদেহ তার গ্রামের বাড়ি ঘাটিয়ায় নিয়ে যাওয়া হয় যেখানে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৫টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

    গত শনিবার  যুক্তরাষ্ট্রের নিউইয়কের মাউন্ট সিনাই হাসপাতালে  তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ আনা হয়।  এরপর তার মরদেহ বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে নিয়ে যাওয়া হয় এবং জাতীয় ঈদগাহ ময়দানে প্রয়াতের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।  পরে তাঁর কফিনে শেষবারের মতো  শ্রদ্ধা জানান।এরপর মরহুমের মরদেহ হেলিকপ্টারে সাঘাটা উপজেলার বোনারপাড়া সংলগ্ন ভেলাকোপা বিলের  আনা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৬ জুলাই, ২০২২ ০৮:০২ পূর্বাহ্ন