শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দুই শিল্পীকে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরষ্কার’ প্রদান

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ জুলাই, ২০২২ ০৮:৫৭ অপরাহ্ন

    দুই শিল্পীকে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরষ্কার’ প্রদান

    সংগীত শিল্পী ফেরদৌসী রহমান এবং সৈয়দ আব্দুল হাদী ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরষ্কার’ পেয়েছেন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগীত শিল্পী ফেরদৌসী রহমান এবং সৈয়দ আব্দুল হাদীর হাতে  পদক ও পুরস্কার তুলে দেন।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যন্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ট্রাস্ট ফান্ডের দাতা এম আনিস উদ দৌলা।

    উপাচার্য বলেন, শিল্পী ফিরোজা বেগম বাংলা সংগীতকে বিশ্ব দরবারে সমৃদ্ধরূপে উপস্থাপন করেছেন। শ্রম, নিষ্ঠা ও সাধনার মাধ্যমে তিনি নজরুল সংগীতকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। তার গুণাবলী ও মূল্যবোধ ধারণ করে সুন্দর সমাজ বিনির্মাণে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
    শিল্পী ফিরোজা বেগম ১৯৩০ সালের ২৮ জুলাই ফরিদপুরে জন্মগ্রহণ করেন এবং ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।

     




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ২৭ জুলাই, ২০২২ ০৮:৫৭ অপরাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ২৭ জুলাই, ২০২২ ০৮:৫৭ অপরাহ্ন