শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাড়াইলে ৩ দিনের কৃষি মেলা শুরু

    কিশোরগঞ্জ প্রতিনিধি

    ২৯ জুলাই, ২০২২ ১০:১১ অপরাহ্ন

    তাড়াইলে ৩ দিনের কৃষি মেলা শুরু

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিশোরগঞ্জের তাড়াইলের উদ্যোগে ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৩ দিনের কৃষি মেলা ২০২২ শুরু হয়েছে।

    শুক্রবার (২৯ জুলাই) বিকেল ৪ টায়  উপজেলা পরিষদ চত্বরে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত কৃষি মেলা ২০২২ চলছে।

    উপজেলা ভূমি কর্মকর্তা মনোনিতা দাস এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, তাড়াইল প্রেসক্লাব সভাপতি দেওয়ান ফারুক দাদ খান, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাহেদ ভুঁইয়া, ধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দৈনিক জাগো কন্ঠের কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান মবিন, তাড়াইল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মজিবুর রহমানসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সকল শ্রেণি-পেশার মানুষ।

    কৃষি মেলা ২০২২ উৎযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফল, ফুল ও বীজের ৯ টি স্টল রয়েছে। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর