চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাজিদুর রহমান,চাঁপাইনবাবগঞ্জ

৩০ জুলাই, ২০২২ ০৮:৩২ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে বুধবার প্রথম প্রহর ব্যাপী বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আওয়াল গনি জোহা ও সাধারণ সম্পাদক কায়সার রহমান কনকের নেতৃত্বে  সকাল ১০ টায় দলটির নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের কার্যালয় হতে র‍্যালিতে অংশগ্রহণ করে  মুজিব চত্বর প্রদক্ষিণ করে । এই সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর টাউন ক্লাবের উদ্দেশ্যে রওনা হয়।

টাউন ক্লাবে বেলা ১১ টায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা,  দোয়া মাহফিল, কেক কর্তন অনুষ্ঠান আয়োজিত হয়।

উক্ত অনুষ্ঠানে ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগসহ সরকারের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৩০ জুলাই, ২০২২ ০৮:৩২ পূর্বাহ্ন