শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাড়াইল উপজেলা প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    আসাদুজ্জামান মবিন, কিশোরগঞ্জ প্রতিনিধি

    ৩০ জুলাই, ২০২২ ০৯:২২ অপরাহ্ন

    তাড়াইল উপজেলা প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    'গ্রাম বাংলার কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে।

    তাড়াইল উপজেলা প্রেসক্লাব সভাপতি মুকুট রঞ্জন দাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন ও সহ সভাপতি  আসাদুজ্জামান মবিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ'লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য আমিরুল ইসলাম খান বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন।

    অন্যন্যাদের মাঝে উপস্থিত ছিলেন, তাড়াইল থানা অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, তাড়াইল উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাই, বাংলাদেশ আ'লীগ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি ইসমাইল হোসেন, তাড়াইল প্রেসক্লাব সভাপতি দেওয়ান ফারুক দাদ, জাতীয় পার্টি তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন সভাপতি ছাইদুর রহমান, উপজেলা দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম আজহার, জাতীয় যুব সমাজ তাড়াইল উপজেলা শাখার সভাপতি আশরাফুল আলম রুবেল প্রমূখ।

    তাড়াইল উপজেলা প্রেসক্লাব সভাপতি মুকুট রঞ্জন দাস তার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু হয়।
    প্রধান অতিথি বাংলাদেশ আ'লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য আমিরুল ইসলাম খান বাবলু বলেন, সাংবাদিকতা পেশায় কিছু সাংবাদিক আছেন, যারা দুর্নীতির মতো দৈন্যতা ও নিন্দনীয় কাজ করেন, অথবা নৈতিকতার বাহিরে গিয়ে দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দেন। এরা হলো সাংবাদিক নামের কলঙ্কিত ব্যক্তি। সাংবাদিকদের উচিৎ সত্য সংবাদ মানুষের কাছে তুলে ধরা।

    বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন বলেন, সমাজ ও জাতিকে ভালো কিছু দিতে হবে লেখনীর মাধ্যমে। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য পরিণত করার হীন মানসিকতা দূর করতে হবে অন্তর থেকে। লোভ লালসা থেকে বেরিয়ে এসে সত্য জয়ের মানসিকতায় এগিয়ে যেতে হবে। তবেই এ পেশার মর্যাদা বৃদ্ধি পাবে, সম্মানিত হবে মহান পেশায় নিয়জিত কর্মীরা প্রতিটি স্তরে।

    বিশেষ অতিথি তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন সরকার বলেন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে প্রত্যেকের। অপসাংবাদিকতার খোলস থেকে বেরিয়ে আত্মগঠনে নিয়োজিত হতে হবে সবাইকে। কলমি শক্তির মাধ্যমে প্রকৃত অপরাধীদের মুখোশ উন্মোচন করতে হবে। কাউকে কটাক্ষ করা বা উপেক্ষা করার পরিবর্তে বন্ধুসুলভ আচরণ করতে হবে।

    তাড়াইল উপজেলা প্রেসক্লাব এর সকল সদস্যবৃন্দসহ আরো অনেকেই উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর