শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মেসি-নেইমারের গোলে চ্যাম্পিয়ন পিএসজি

    খেলাধুলা ডেস্ক

    ১ অগাস্ট, ২০২২ ০৯:৫৮ পূর্বাহ্ন

    মেসি-নেইমারের গোলে চ্যাম্পিয়ন পিএসজি

    ৪-০ গোলের জয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। রোববার রাতে ইসরায়েলের তেল আবিবে ব্লুফফিল্ড স্টেডিয়ামে পিএসজির বড় জয়ে জোড়া গোল করেছেন নেইমার, মেসি-রামোসের গোল একটি করে। তবে ম্যাচসেরার পুরস্কার উঠেছে মাঠ মাতানো মেসির হাতে। ফ্রেঞ্চ সুপার কাপে পিএসজির এটি রেকর্ড ১১তম শিরোপা।

    কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে ম্যাচটি খেলতে পারেননি পিএসজির আরেক বড় তারকা কাইলিয়ান এমবাপে। তবে তাকে ছাড়াই দারুণ পরিকল্পনা সাজান দলের নতুন কোচ ক্রিস্টোফ গালটিয়ের। যিনি ম্যাচ শেষে মাঠ ছেড়েছেন পিএসজির হয়ে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই শিরোপা জেতার আনন্দ নিয়ে।

    ম্যাচের ২২ মিনিটেই প্রথম গোলটি করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। প্রায় মাঝমাঠ থেকে নেইমারের বাড়ানো ডিফেন্সচেরা থ্রু-বল পেয়ে যান মেসি। দুই ডিফেন্ডারকে কাটিয়ে পরে গোলরক্ষককে এড়িয়ে অনেকটা ফাঁকা জালেই বল ঢুকিয়ে পিএসজিকে আনন্দে মাতান সাতবারের ব্যালন ডি অর জয়ী ফুটবলার।


    বিরতিতে যাওয়ার আগেই প্রথমার্ধের যোগ করা সময়ে নেইমার নিজেই নাম তোলেন স্কোরশিটে। ডান পায়ের দুর্দান্ত ফ্রি-কিকে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। ডি-বক্সের বাঁ দিকে প্রায় ২৫ গজ দূর থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাঁকানো শট রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে গিয়ে পোস্ট ও ক্রসবার ঘেঁষে জালে প্রবেশ করে।

    দ্বিতীয়ার্ধে ফিরে মেসি-নেইমারের সঙ্গে যোগ দেন রামোস। এবার বাঁ দিক থেকে গোলের উদ্দেশ্যে শট নেন পাওলো সারাবিয়া। সেটি ঝাঁপিয়ে কোনোমতে বলে আঙুল ছোঁয়ান নন্তে গোলরক্ষক। বল পেয়ে যান দূরের পোস্টে ফাঁকায় থাকা স্প্যানিশ ডিফেন্ডার। ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে স্কোরলাইন ৩-০ করেন তিনি।

    ম্যাচ শেষ হওয়ার আগে হালিপূরণের কাজটি করেন নেইমার জুনিয়র। ম্যাচের ৮২ মিনিটের মাথায় সফল স্পটকিক থেকে পিএসজির জয়ও নিশ্চিত করে দেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ডি-বক্সের মধ্যে নেইমার নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় পিএসজি।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ১ অগাস্ট, ২০২২ ০৯:৫৮ পূর্বাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ১ অগাস্ট, ২০২২ ০৯:৫৮ পূর্বাহ্ন