শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে

    নিজস্ব প্রতিবেদক

    ২ অগাস্ট, ২০২২ ০৯:৪১ পূর্বাহ্ন

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে

    জুলাই মাসে চীন ও জাপানে উৎপাদন কম হয়েছে, এমন তথ্য প্রকাশিত হওয়ার পরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল। চলতি সপ্তাহে বিশ্বের তেল রপ্তানিকারী দেশগুলোর সংগঠন ওপেক ও অন্য বড় তেল উৎপাদনকারী দেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন বিনিয়োগকারীরা। বৈঠকে তেলের সরবরাহে সামঞ্জস্য আনা নিয়ে আলোচনা হবে। এর আগেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল।

    সোমবার (১ আগস্ট) বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে ১ দশমিক ১৯ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমে হয়েছে ১০২ দশমিক ৭৮ ডলার।

    বিশ্বের সর্ববৃহৎ ক্রুড তেল আমদানিকারক দেশ চীনে গত জুনে উৎপাদনের গতি বেড়েছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে নতুন করে লকডাউন ঘোষণা করায় জুলাইয়ে প্রত্যাশিত উৎপাদন হয়নি। কেইক্সিং/মার্কিটের ম্যানুফ্যাকচারিং ম্যানেজারস ইনডেক্সে (পিএমআই) গত জুনে চীনের পয়েন্ট ছিল ৫১ দশমিক ৭। গত ১৩ মাসের মধ্যে জুনে উৎপাদন ছিল সবচেয়ে বেশি। কিন্তু জুলাইয়ে এ সূচকে চীনের পয়েন্ট ছিল ৫০ দশমিক ৪, যেটা ছিল প্রত্যাশিত পয়েন্টের চেয়েও অনেক কম।

    এদিকে জাপানেও উৎপাদন কমেছে। আজ সোমবার প্রকাশিত তথ্য-উপাত্তে দেখা যায়, জাপানে গত ১০ মাসের মধ্যে জুলাইয়ে সবচেয়ে কম উৎপাদন হয়েছে। আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান সিএমসি মার্কেটসের টিনা টেং বলেন, আজ তেলের দাম কমার প্রথম ও মূল কারণ চীনের উৎপাদন হতাশজনকভাবে কমে যাওয়া।

    সূত্র: রয়টার্স




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ২ অগাস্ট, ২০২২ ০৯:৪১ পূর্বাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ২ অগাস্ট, ২০২২ ০৯:৪১ পূর্বাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ২ অগাস্ট, ২০২২ ০৯:৪১ পূর্বাহ্ন