দ্বিতীয় বিয়ের পর নতুন বরকে নিয়ে মধুচন্দ্রিমায় গেছেন জনপ্রিয় নায়িকা পূর্নিমা। সপ্তাহখানেকের এ হানিমুনের জন্য তারা বেছে নিয়েছেন থাইল্যান্ডকে। বিয়েতে দুই পরিবারের সবাই অনেক খুশি জানিয়ে পূর্ণিমা বলেন, দুই পরিবারের ইচ্ছাতেই তো বিয়েটা হলো, সবাই খুশি।
পূর্ণিমা অবশ্য আগেই জানিয়েছিলেন, হানিমুনের জন্য তার পছন্দের জায়গা থাইল্যান্ডই হতে পারে, হয়েছেও তাই। এরই মধ্যে তারা ব্যাংকক, পাতায়া, ফুকেট ঘোরাঘুরি শেষ করেছেন। আরও কয়েকটি স্থান ঘোরাঘুরি করবেন।
এ বছরের ২৭ মে পারিবারিকভাবে আবার বিয়ে করেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। পূর্ণিমা এর আগে ২০০৭ সালের ৪ নভেম্বর চট্টগ্রামের ছেলে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের সাত বছরের মাথায় ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি। বছর তিনেক আগে ফাহাদের সঙ্গে পূর্ণিমার বিচ্ছেদ হয়।