শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাড়াইলে ব্যাবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

    আসাদুজ্জামান মবিন, কিশোরগঞ্জ প্রতিনিধি

    ৫ অগাস্ট, ২০২২ ১১:২৬ পূর্বাহ্ন

    তাড়াইলে ব্যাবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

    কিশোরগঞ্জের তাড়াইলে বিশিষ্ট শাড়িকাপড় ব্যাবসায়ী নিখিল বণিক(৬৫) এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।নিহত নিখিল বণিক মৃত নরেন্দ্র বণিকের ছেলে।

    বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোর ৫টার দিকে নিহতের ছোট ভাই অখিল বণিকের স্ত্রী উপজেলার সদর বাজারের কেন্দ্রিয় কালিবাড়ি সংলগ্ন নিজ বাড়ির পিছনে আমগাছের ডালে নিখিল বণিকের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের অনাান সদস্যরা জড়ো হন।
    খবর পেয়ে তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন সরকার সঙ্গীয় সদস্যের নিয়ে সকাল সাড়ে ৭টায় নিহতের ঝুলন্ত লাশ থানায় নিয়ে আসেন।

    দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক নিহত নিখিল বণিকের বড় ছেলে নিলয় বণিক জানান,বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে অসুস্থ্য বাবাকে খুঁজে পাচ্ছিলেন না।আশেপাশের  বাড়িতে সহ সদর বাজারের প্রতিটি আনাচে কানাচে পরিবারের সকলেই রাত ৩টা পর্যন্ত খুঁজাখুজি করে ক্লান্ত দেহে ঘুমিয়ে পড়েন।

    নিলয় আরও জানান,তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।এ ব্যাপারে থানায় কারও নাম উল্লেখ না করে একটি অভিযোগ দায়ের করেছেন।

    খবর পেয়ে জেলা সহকারি পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।তাছাড়া জেলা পূজা উদযাপণ পরিষদের সভাপতি এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এবং সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।

    এ ব্যাপারে জানতে চাইলে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার ঘটনার সত্যতা এবং অভিযোগ প্রাপ্তি স্বীকার করে বলেন,নিহত নিখিল বণিকের মৃতদেহ ময়না তদন্তের জন্য সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৫ অগাস্ট, ২০২২ ১১:২৬ পূর্বাহ্ন