শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • খুলনা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মাহতাব, সম্পাদক সাজু রহমান

    নিজস্ব প্রতিবেদক

    ৬ অগাস্ট, ২০২২ ০৮:০১ পূর্বাহ্ন

    খুলনা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মাহতাব, সম্পাদক সাজু রহমান

    ঢাকায় কর্মরত খুলনা জেলার সাংবাদিকদের সংগঠন খুলনা জেলা সাংবাদিক ফোরামের কমিটি গঠন হয়েছে। সংগঠনের সভাপতি হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের বিশেষ প্রতিনিধি ফসিহ উদ্দীন মাহতাব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জিটিভির সাবেক বিশেষ প্রতিনিধি সাজু রহমান।

    বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে এই কমিটি ঘোষণা করেন খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি ও নিউজ টোয়েন্টিফোর টিভির এক্সিকিউটিভ এডিটর রাহুল রাহা। ১৯ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

    কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি রিজভী নেওয়াজ (চ্যানেল আই), সহসভাপতি পার্থ প্রতিম ভট্টাচার্য (ডেইলি স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মুয়াজ (খোলা কাগজ), অর্থ সম্পাদক জাকির হোসাইন (দৈনিক আজকালের খবর), সাংগঠনিক সম্পাদক তরিক ইসলাম (দেশ টিভি), দপ্তর সম্পাদক জোনায়েদ আলী সাকী (সময় নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন), নারী বিষয়ক সম্পাদক ফারজানা লাবনী (সাবেক কালের কণ্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ আশিক (ডিবিসি), জনকল্যাণ সম্পাদক শেখ তৌফিকুর রহমান ওরিন (বণিক বার্তা)।

    কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- মোহাম্মদ মুস্তাফিজুর রহমান (নিউএজ), নিখিল ভদ্র (কালের কণ্ঠ), তৌহিদুর রহমান (বাংলানিউজ), হাবিব রহমান (নয়া দিগন্ত), সফিকুল ইসলাম রাসেল (ডেইলি বাংলাদেশ), রাজু আহমেদ (দেশ টিভি), তৌফিক মাহমুদ মুন্না (দেশ টিভি)।

    এছাড়া সংগঠনের উপদেষ্টা হিসেবে থাকবেন- তপন বিশ্বাস (জনকণ্ঠ), আনোয়ার আল দ্বীন (ইত্তেফাক), রাহুল রাহা (নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন), দীপ আজাদ (নাগরিক টেলিভিশন), এনায়েত ফেরদৌস (নিউজ টুডে), সৈয়দ শফি (আজকালের খবর), জাকির হোসাইন (সমকাল), এস এম আবু সাইদ (আজকের সংসাদ)।

    কমিটি ঘোষণার পর সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের উপদেষ্টা এবং খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি রাহুল রাহা বলেন, এই কমিটি গতানুগতিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। খুলনা তথা দক্ষিণাঞ্চলের সমস্যা এবং সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরতে এই কমিটি কার্যকরী ভূমিকা পালন করবে। মফস্বলের জনপ্রতিনিধি এবং সাংবাদিকদের সঙ্গে একটি সেতু বন্ধন তৈরিতেও কাজ করবে এই ফোরাম।




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর

    আট বিভাগেই বৃষ্টির আভাস

    আট বিভাগেই বৃষ্টির আভাস

    ৬ অগাস্ট, ২০২২ ০৮:০১ পূর্বাহ্ন