বাংলাদেশের শীর্ষ শিল্প গ্রূপ প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রূপের খাদ্যপণ্য উৎপাদনকারী ইউনিট সেক্টর-এ এর উদ্যোগে ৬ আগষ্ট ২০২২, শনিবার একইসঙ্গে তিনটি সুবিশাল ডিসপ্লে এন্ড সেলস সেন্টারের শুভ উদ্বোধন করা হয়। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান সানভির ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সেলস এন্ড ডিসপ্লে সেন্টার ৩টির উদ্বোধন করেন।
বাংলাদেশে বড় বড় শিল্পগ্রুপের মধ্যে খুব কমসংখ্যক কোম্পানিরই নিজস্ব পণ্য দিয়ে ডিসপ্লে এবং সেলস সেন্টার থাকে। এমনকি শুধুমাত্র খাদ্যপণ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠানেও নিজস্ব সেলস ও ডিসপ্লে সেন্টার পাওয়া যায় না। গ্রাহকদের ব্যাপক চাহিদার কারণে এবং নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে গতবছর ২০২১ সালের জুলাই মাসে করোনা মহামারীর মধ্যেই সীমিত পরিসরে প্রথম ডিসপ্লে এন্ড সেলস সেন্টার উদ্বোধন করা হয়, বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-০২ এ। ভোক্তাদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এবছর একইসঙ্গে ৩টি ডিসপ্লে এন্ড সেলস সেন্টারের উদ্যোগ গ্রহণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ফ্লাওয়ার ইউনিট-৩, প্রতাপনগর মেঘনাঘাট এ উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত এডিবল ওয়েল ইউনিট-১ এবং পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলে ডিসপ্লে এন্ড সেলস সেন্টারের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, আব্দুস শুকুর (সি.ও.ও, সাপ্লাই চেইন ডিভিশন), বেলাল হোসেন (চিফ ফাইন্যান্স অফিসার, বসুন্ধরা ফুড এন্ড মাল্টি ফুড ইউনিট), নজমুল হাবীব (হেড অফ প্ল্যান্ট অপারেশন, বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ লিঃ), মুশফিকুর রহমান (সেক্রেটারি টু ভাইস চেয়ারম্যান) সহ আরও উর্দ্ধতন কর্মকর্তাগন।
ভাইস চেয়ারম্যনের সাথে সরাসরি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত ছিলেন বসুন্ধরা ফুড, মাল্টিফুড এবং বসুন্ধরা সিটি শপিং মলের উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীগণ।
রেদোয়ানুর রহমান (হেড অফ সেলস, বসুন্ধরা ফুড এন্ড মাল্টি ফুড এর বাল্ক এন্ড রিটেইল লাইন-এ) তার বক্তব্যে বলেন, খুব শীঘ্রই আরো ২টি আউটলেটের কার্যক্রম শুরু হবে, যার মধ্যে একটি ঢাকার কেরানিগঞ্জ বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর প্লান্টে ও অপরটি মংলায় বসুন্ধরা এল পি গ্যাস, ইউনিট-১ এ অবস্থিত। এভাবে সকল জেলা পর্যায়ে প্রাথমিকভাবে শুরু করে উপজেলা পর্যায়েও উক্ত ডিসপ্লে এন্ড সেলস সেন্টার করার পরিকল্পনা আছে বলে তিনি উল্ল্যেখ করেন।
স্বল্প সময়ের মধ্যেই দেশের খাদ্য পণ্যের বাজারে গ্রাহকদের চাহিদা, বিশ্বস্ততা ও সুনাম অর্জন করেছে শীর্ষ এই শিল্পগ্রুপ। গ্রাহকের সুবিধার্থে অত্যাবশ্যকীয় পণ্য এবং জরুরী গ্যাস পণ্যসহ বসুন্ধরার সকল খাদ্যপণ্যের সুবিশাল সমাহার আছে এই ডিসপ্লে এবং সেলস সেন্টারগুলিতে। নিত্য- ব্যবহার্য পণ্য যেমন আটা, ময়দা, সুজি, সয়াবিন ওয়েল, ডাল, মসলা, নুডুলস, পাস্তা, চিপস, সেমাই, মুড়ি, রেডি রুটি, টিস্যু, এলপিজি ইত্যাদি পাওয়া যাবে ডিসপ্লে এবং সেলস সেন্টারগুলিতে। প্রতিটি আউটলেটে এই সকল কনজ্যুমার আইটেম ফেয়ার রেটেই পাওয়া যাবে সর্বসাধারণের জন্য।