শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অভিযুক্ত অধ্যক্ষ পলাতক

    প্রবেশপত্র ছাড়াই এইচএসসি পরীক্ষা দিলে সেই ২৬৬ শিক্ষার্থী

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৩ ডিসেম্বর, ২০২১ ১২:১৫ অপরাহ্ন

    প্রবেশপত্র ছাড়াই এইচএসসি পরীক্ষা দিলে সেই ২৬৬ শিক্ষার্থী
    পরীক্ষার্থী

    প্রবেশপত্র না পাওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভের পর অবশেষে বিশেষ ব্যবস্থায় গতকাল বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে রংপুরের সাহেবগঞ্জ বিএম কলেজের ২৬৬ শিক্ষার্থী। বোর্ড কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে বিশেষ ব্যবস্থায় তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়।

    এর আগে বুধবার রাতে প্রবেশপত্রের দাবিতে নগরীর সাহেবগঞ্জ-হারাগাছ সড়ক আটকে বিক্ষোভ করে ২৬৬ পরীক্ষার্থী। এ ঘটনার পর থেকে অভিযুক্ত কলেজ অধ্যক্ষ পলাতক আছেন।

    শিক্ষার্থীরা জানায়, কলেজের ২৬৬ শিক্ষার্থী প্রত্যেকে তিন হাজার ১০০ টাকা করে দিয়ে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করে। কলেজ কর্তৃপক্ষ সেই টাকা বোর্ডে জমা দেয়নি। কলেজ অধ্যক্ষ আইনুল হক কয়েক দিন ধরে পরীক্ষার প্রবেশপত্র দেওয়ার কথা বলে আসছিলেন। গত বুধবারও দিনভর শিক্ষার্থীদের কলেজে বসিয়ে রাখেন তিনি। পরে সন্ধ্যা ৭টার দিকে শিক্ষার্থীদের তিনি জানান, কারিগরি শিক্ষা বোর্ড থেকে তাদের কারোরই প্রবেশপত্র আসেনি। বোর্ডে কিছু সমস্যা হয়েছে, সে কারণে তাদের বৃহস্পতিবার থেকে পরীক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না।

    উদ্ভুত পরিস্থিতিতে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। অবস্থা বেগতিক দেখে অধ্যক্ষ পালিয়ে যান। ঘটনার প্রতিবাদে এবং তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা কলেজের সামনে হারাগাছ সড়ক অবরোধ করে। এক পর্যায়ে অভিভাবকরাও তাদের সঙ্গে যোগ দেন। এতে রংপুর-হারাগাছ ও সাতমাথা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে মধ্যরাতে তাদের সঙ্গেে আলোচনা করে পরীক্ষা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন কারিগরি শিক্ষা বোর্ডের রংপুর আঞ্চলিক পরিচালক মো. নাহিদ হোসেন, রংপুর অতিরিক্ত জেলা প্রশাসক এ ডাব্লিউ এম শাহ আবু রায়হান। এতে সংশ্লিষ্ট পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরে আছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩ ডিসেম্বর, ২০২১ ১২:১৫ অপরাহ্ন