শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাড়াইলে পুলিশ সুপারের বিদায়ী সংবর্ধনা

    তাড়াইল, কিশোরগঞ্জ প্রতিনিধি।

    ৯ অগাস্ট, ২০২২ ১১:১৮ অপরাহ্ন

    তাড়াইলে পুলিশ সুপারের বিদায়ী সংবর্ধনা

    'দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ'  প্রতিপাদ্যকে ধারণ করে জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম(বার) এর বদলিজনিত বিদায়ী উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (৯ আগষ্ট) দুপুর ২টায় তাড়াইল থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়।

    জেলা পুলিশ সুপার বিপিএমবার মাশরুকুর রহমান খালেদ এর অতিরিক্ত ডিআইজি পদে ঢাকা রেঞ্জে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় বিদায়ী সংবর্ধনা অনুষ্টানে তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ অফিসার রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও তদন্ত মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন ও বাংলাদেশ আ'লীগ তাড়াইল উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভুঁইয়া মোতাহার।

    অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,( তাড়াইল-করিমগঞ্জ) সার্কেল এএসপি ইফতেখারুজ্জামান, বাংলাদেশ আ'লীগ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি ইসমাঈল হোসেন সিরাজী, তাড়াইল মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আবদুল হাই, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানাসহ উপজেলার ধলা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মবিন ও দামিহা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির ভুইয়া সহ বর্তমান চেয়ারম্যানবৃন্দ।

    এ সময় তাড়াইল থানার নবাগত ওসি রফিকুল ইসলাম  বলেন, আমার জীবনে অনেক পুলিশ সুপারকে পেয়েছি, কিন্তু জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ স্যারের মতো একজন আদর্শ অভিভাবক কখনো পাইনি। আজ বিদায়লগ্নে মনে হচ্ছে কি যেনো হারাচ্ছি।

    অনুষ্ঠানে তাড়াইল থানার পুলিশ কর্মকর্তারা আবেগে আপ্লুত হয়ে পড়েন। দীর্ঘদিন আদর্শ একজন পুলিশ সুপারের নির্দেশে জনগণকে সেবা দিতে পেরে তারা নিজেদের গর্বিত মনে করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর