শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • রাষ্ট্রীয় তিন ব্যাংকে নতুন এমডি নিয়োগ

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ অগাস্ট, ২০২২ ১১:৩৩ অপরাহ্ন

    রাষ্ট্রীয় তিন ব্যাংকে নতুন এমডি নিয়োগ

    রাষ্ট্রীয় মালিকানার তিন ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। প্রত্যেককে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর করতে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

    হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের এমডি মো. আফজাল করিমকে সোনালী ব্যাংকে, সোনালী ব্যাংকের ডিএমডি মো. মুরশেদুল কবীরকে অগ্রণীতে এবং রূপালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীরকে একই ব্যাংকের এমডি নিয়োগে সম্মতি দিয়েছে সরকার।

    রোববার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত সম্মতিপত্র ব্যাংকগুলোর চেয়ারম্যান বরাবর পাঠানো হয়। এখন ব্যাংক কোম্পানি আইনের আলোকে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য প্রথমে নিজ ব্যাংকের পরিচালনা পর্ষদে এসব নাম প্রস্তাব অনুমোদিত হবে। এরপর বাংলাদেশ ব্যাংকের অনাপত্তির পর তাদের নিয়োগ কার্যকর হবে। বর্তমান এমডির মেয়াদ শেষ হওয়ার পর তারা এমডি পদে যোগ দেবেন।

    রাষ্ট্রীয় মালিকানার সোনালী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধানের মেয়াদ শেষ হবে আগামী ২৭ আগস্ট। রূপালী ব্যাংকের এমডি ওবায়েদ উল্লাহ আল-মাসুদের মেয়াদও শেষ হবে একই দিন। আর অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলামের মেয়াদ শেষ হবে আগামী ২৪ আগস্ট।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ১৪ অগাস্ট, ২০২২ ১১:৩৩ অপরাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ১৪ অগাস্ট, ২০২২ ১১:৩৩ অপরাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ১৪ অগাস্ট, ২০২২ ১১:৩৩ অপরাহ্ন