শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • দুই/তিন মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: বাণিজ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ অগাস্ট, ২০২২ ০২:১০ অপরাহ্ন

    দুই/তিন মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: বাণিজ্যমন্ত্রী

    বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন, সারাবিশ্বে এখন অর্থনৈতিক অস্থিরতা চলছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পণ্যের দাম বেড়েছে। আমরা বৈশ্বিক পরিস্থিতির সিকার। ইউক্রেন যুদ্ধের কারনে তেল,গ্যাস,চাল, ইত্যাদির মূল্য বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থতির সুযোগ নিয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সবাইকে সচেতন থাকতে হবে। সাশ্রয়ী হয়ে আমাদের পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আশা করা যায় আগামী ২ থ়়েকে ৩ মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

    বাণিজ্যমন্ত্রী সোমবার রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলে নির্মম এ হত্যাকান্ডের প্রতিশোধ নেয়া হবে। মহান মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। আজ থেকে ৪৭ বছর আগে বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধুর পুরো জীবনটাই সংগ্রামের। ভারত-পাকিস্থান যেদিন ভাগ হয়েছিল, সেদিনই বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন, পাকিস্তান বাঙ্গালীদের জন্য নয়। আমাদের প্রয়োজন একটি স্বাধীন রাষ্ট্র্র। বঙ্গবন্ধু জীবনের শ্রেষ্ট সময়গুলো জেলে কাটিয়েছেন, দেশ স্বাধীন করেছেন।

    মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশের মানুষদের অর্থনৈতিক মুক্তি। সে কাজটি করতে পারেননি তিনি। আজ তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য দিন-রাত কাজ করে যাচ্ছেন। দীর্ঘ ২১ বছর দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে উন্নতি করছেন। দেশ আজ শক্তিশালী অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। বিশ্ববাসী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে।


    পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফীনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাছের শাহ মো. মাহবুবুর রহমান, রংপুরের সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম, পীরগাছা আওয়ামীলীগের সভাপতি মো. তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মাহমুদ তছলিম।

    অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পীরগাছা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

    পরে বাণিজ্যমন্ত্রী কাউনিয়া উপজেলা পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ১৫ অগাস্ট, ২০২২ ০২:১০ অপরাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ১৫ অগাস্ট, ২০২২ ০২:১০ অপরাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ১৫ অগাস্ট, ২০২২ ০২:১০ অপরাহ্ন