শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হাতিয়ায় জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ

    হাতিয়া প্রতিনিধি

    ১৭ অগাস্ট, ২০২২ ০৮:৪১ পূর্বাহ্ন

    হাতিয়ায় জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ

    নোয়াখালী হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্থ  পরিবারের মাঝে চাল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এতে ক্ষতিগ্রস্থ ৬টি ইউনিয়নের দুই হাজার পরিবারের জন্য ১০ কেজি করে ২০ টন চাল বরাদ্ধ দেওয়া হয়। মঙ্গলবার সকালে উপজেলার চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামে আনুষ্ঠানিক ভাবে এই  বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সেলিম হোসেন।

    এসময় উপস্থিত ছিলেন চরকিং ইউনিয়নরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাদল চন্দ্র দে, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, ইউপি সদস্য মো: শাহজাহান ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।

    উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক জানান, ক্ষতিগ্রস্থ ইউনিয়ন গুলো থেকে তালিকা নিয়ে বরাদ্ধকৃত চাল বিভাজন করে দেওয়া হয়। এতে সূখচর ইউনিয়ন ৩শত পরিবার, নলচিরা দুই শত , নিঝুমদ্বীপে ৬শত, চরকিং ২শত ৫০, চানন্দী ৩ শত ও হরনী ইউনিয়নে ৩শত পরিবার ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সবকটি ইউনিয়নে এই চাল বিতরন করা হয়েছে। সকাল থেকে স্ব স্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শুরু হয় বিতরণ।  দূর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় এসব চাল গত কয়েকদিন বিতরণ করা যায়নি।

    উল্লেখ্য পূর্ণিমা ও নিন্মচাপের কারনে অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে নিঝুমদ্বীপসহ হাতিয়ার কয়েকটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। গত বুধবার থেকে সোমবার পর্যন্ত দিনে ও রাতে দুই বার করে জোয়ারের পানিনে প্লাবিত হয় এসব এলাকা। এতে ভেসে যায়  মানুষের পুকুরের মাছ, ক্ষতিগ্রস্থ হয় আমান ধানের বিজতলা।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৭ অগাস্ট, ২০২২ ০৮:৪১ পূর্বাহ্ন