কেরানীগঞ্জে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণের দোকানে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক

১৭ অগাস্ট, ২০২২ ১০:৩৬ অপরাহ্ন

 কেরানীগঞ্জে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণের দোকানে ডাকাতি

ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে একটি মার্কেটে স্বপন মন্ডল (৫০) নামে এক স্বর্ণ ব্যবসায়ী দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। তাকে গুলি করে দোকান থেকে স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী।


বুধবার (১৭ আগস্ট) দুপুরে আব্দুল্লাহপুর রসুলপুর বাজারে নাসিরুদ্দিন সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। পরে জুয়েলার্সের মালিক স্বপন মন্ডলকে গুলিবিদ্ধ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

আহত ওই ব্যবসায়ী জানান, দুটি মোটরসাইলে চারজন তার দোকানের সামনে এসে নামে। এরপর সবাই দোকানের ভেতরে ঢোকে এবং কিছু বুঝে ওঠার আগেই তার ডান পায়ের হাঁটুতে গুলি করে। পরে দোকান থেকে স্বর্ণালংকার ও টাকা লুট করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা।

তবে কি পরিমাণ স্বর্ণ ও টাকা লুট হয়েছে সেটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওই ব্যবসায়ী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল করিম ঘটনার সত্যতা ঘটনা নিশ্চিত করে জানান, আহত স্বর্ণব্যবসায়ীর ডান হাঁটুর উপরে গুলি লেগেছে। জরুরি বিভাগে তার প্রাথমিক চিকিৎসার পর তাকে পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
 




অর্থ-বাণিজ্য - এর আরো খবর

দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

১৭ অগাস্ট, ২০২২ ১০:৩৬ অপরাহ্ন

এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

১৭ অগাস্ট, ২০২২ ১০:৩৬ অপরাহ্ন