শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সোয়া কোটি লিটার সয়াবিন ও মসুর ডাল কেনার সিদ্ধান্ত সরকারের

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ অগাস্ট, ২০২২ ০৮:৪৯ পূর্বাহ্ন

     সোয়া কোটি লিটার সয়াবিন ও মসুর ডাল কেনার সিদ্ধান্ত সরকারের

    পৃথক দুটি লটে এক কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল বারিক।

    তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবে সরাসরি ৪০ লাখ লিটার সয়াবিন তেল কেনার ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। সুপার অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে তেল কেনা হবে। প্রতি লিটার সয়াবিন তেল ১৭৩ দশমিক ৯৫ টাকায় কেনা হবে।

    তিনি আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের পৃথক প্রস্তাবে ৮৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এই লটে প্রতি লিটার সয়াবিন তেল ১৭১ টাকায় কেনা হবে। এডিবল অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ২০ লাখ লিটার, বসুন্ধরা মাল্টিফুড প্রোডাক্ট লিমিটেড থেকে ৩৫ লাখ লিটার এবং সিনো এডিবল অয়েল লিমিটেড থেকে ৩০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার।

    আবদুল বারিক বলেন, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থাপিত ১৬টি প্রস্তাবই অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত প্রস্তাবগুলো বাস্তবায়নে ব্যয় হবে এক হাজার ৮৯৫ কোটি টাকা। সরকারি ক্রয় কমিটির প্রস্তাবনাগুলোর মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সাতটি, শিল্প মন্ত্রণালয়ের চারটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি এবং স্থানীয় সরকার বিভাগের একটি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের তিনটি প্রস্তাবনা ছিল। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আরও বলেন, সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে। এর প্রতি কেজির দাম পড়বে ১১১ টাকা। এরমধ্যে নাবিল নওগাঁ ফুড লিমিটেড থেকে এক হাজার মেট্রিক টন, এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেড থেকে তিন হাজার মেট্রিক টন এবং এমএস রায় ট্রেডার্স লিমিটেড থেকে এক হাজার মেট্রিক টন ডাল কেনা হবে।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ১৮ অগাস্ট, ২০২২ ০৮:৪৯ পূর্বাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ১৮ অগাস্ট, ২০২২ ০৮:৪৯ পূর্বাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ১৮ অগাস্ট, ২০২২ ০৮:৪৯ পূর্বাহ্ন